এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরান যদি কোনো ধরনের ‘দুর্ব্যবহার’ বা উসকানিমূলক আচরণ করে, তবে দেশটিতে আবারও সামরিক হামলার নির্দেশ দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি খসড়া চুক্তির বিষয়ে বার্তা আদান-প্রদান করছে। তবে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও ট্রাম্পের বিবেচনায় রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তারা (ইরান) যদি দুর্ব্যবহার করে বা কোনো খারাপ কিছু ঘটায়, তবে অবশ্যই হামলার সম্ভাবনা রয়েছে। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
এর আগে গত বৃহস্পতিবার ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি ১৪ দফার হালনাগাদ শান্তি প্রস্তাব পাঠায়। সংশ্লিষ্ট সূত্রমতে, এই চুক্তিতে পৌঁছানোর জন্য এক মাসের সময়সীমা নির্ধারণ করেছে ইরান। তাদের প্রস্তাবের মূল লক্ষ্য হলো—হরমুজ প্রণালি পুনরায় সচল করা, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার করা এবং ইরান ও লেবাননে চলমান যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো। ইরানের প্রস্তাব অনুযায়ী, এই ধাপ সফল হলে পরবর্তী এক মাস পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আলোচনা শুরু হবে।
তবে কূটনৈতিক এই আলোচনার সমান্তরালে যুদ্ধের প্রস্তুতিও সচল রেখেছে ওয়াশিংটন। বৃহস্পতিবার সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেন। এরপরই তিনি আরব সাগরে অবস্থানরত রণতরি ‘ইউএসএস ট্রিপোলি’ পরিদর্শন করেন।
ইরানের দেওয়া প্রস্তাব নিয়ে ট্রাম্প তাঁর অসন্তোষের কথা স্পষ্ট করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি লিখেছেন, “আমি কল্পনাও করতে পারছি না যে এটি (ইরানের প্রস্তাব) গ্রহণযোগ্য হবে। গত ৪৭ বছর ধরে ইরান বিশ্ব ও মানবতার বিরুদ্ধে যা করেছে, তার জন্য তারা এখনো যথেষ্ট চড়া মূল্য দেয়নি।”
বিমানে বসে প্রস্তাবটি পর্যালোচনার কথা জানিয়ে ট্রাম্প বলেন, তিনি সঠিক ভাষ্যটি খতিয়ে দেখে দ্রুতই নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন।
এপ্রিল ১১, ২০২৬
মার্চ ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।