এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ধানের জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে করে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষক ও সেচ পাম্প মালিকরা। আজ রবিবার সকাল ৭টার দিকে বাঘরা ইউনিয়নের হাপ মারা চক সেচ পাম্প চালু করতে এসে পরিচালক দেখেন এই ঘটনা।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাঘরা ইউনিয়নের হাপ মারা চক নামে পরিচিত একটি বিল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১০ একর জমিতে এই দুটি সেচ পাম্পের মাধ্যমে পানি সরবরাহ করা হতো। এসব জমিতে মৌসুমে প্রায় ৮ থেকে ১০ হাজার মণ ধান উৎপাদিত হয়।
সেচ স্কিম পরিচালনার দায়িত্বে থাকা আমির আলী জানান, প্রতিদিনের মতো সকালে প্রায় ৭টার দিকে তিনি পাম্পে এসে দেখেন, বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এতে তাৎক্ষণিকভাবে সেচ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এদিকে, শেখ মোজাফফরের মালিকানাধীন দুটি সেচ পাম্প দিয়েই পুরো বিলে পানি সরবরাহ করা হতো। ট্রান্সফরমার চুরির ফলে উভয় পাম্পই বন্ধ হয়ে পড়েছে, ফলে জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। এতে করে ধান চাষ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
এ বিষয়ে শ্রীনগর ভাগ্যকুল পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান বলেন, বিষয়টি এখনো কোনো গ্রাহক আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি। জানানো হলে প্রথমে থানায় এফআইআর করতে হবে, এরপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয় কৃষকরা দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন ও চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় চলতি মৌসুমে ধান উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।