এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের মাওলানা আব্দুল আলী সড়কে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জুয়েলের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২ মে) রাত আনুমানিক ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ করেই মুস্তাফিজুর রহমানের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, খাটসহ মূল্যবান সব আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ভস্মীভূত হয়। তবে আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপি দপ্তর সম্পাদক দিলদার হাওলাদার এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক দল নেতা আব্দুল মান্নান শেখ মানা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, "এই অগ্নিকাণ্ড স্রেফ দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত নাশকতা, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা প্রয়োজন।" তিনি আগুনের প্রকৃত কারণ উদঘাটনে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান। একইসঙ্গে তিনি জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানা গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
হলিউড | ১৩ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৩ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৩ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।