এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারী-২০২৬ উপলক্ষে পুলিশ লাইন্স,পিরোজপুরে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
অদ্য বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬ খ্রি.) বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ উপলক্ষে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্যগণের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার আরো বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স-এর নির্দেশনায় Face Detection Camera সংযোজন করা হয়েছে, নতুন এই প্রযুক্তি দ্বারা প্রার্থীদের শনাক্তকরণ নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে।
উক্ত ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমান সহ পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ২৪, ২০২৫
ডিসেম্বর ১৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।