এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা সামগ্রিকভাবে স্বস্তিদায়ক হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ রোববার (২৯ মার্চ, ২০২৬) দুপুরে সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে সড়ক নিরাপত্তা জোরদারকরণ সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সড়ক মন্ত্রী জানান, এবারের ঈদের সরকারি হিসেবে ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে মোট ১৭০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, রেলপথে ১৭ জন এবং নৌপথে ৪ জন নিহত হয়েছেন। গত বছরের তুলনায় মৃত্যুর সংখ্যা এবার কমেছে; আগের বছর এই সংখ্যা ছিল ১৮৭ জন।
ভবিষ্যতে ঈদযাত্রাকে আরও নিরাপদ করতে সরকার বেশ কিছু কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানান মন্ত্রী। বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরে তিনি বলেন:
১. মহাসড়কের যত্রতত্র কোনো বাসের কাউন্টার রাখা যাবে না।
২. ফেরি পারাপারের সময় শতভাগ যাত্রী নামিয়ে তারপর গাড়ি ফেরিতে তুলতে হবে।
৩. সকল গণপরিবহনে জিপিএস (GPS) ট্র্যাকিং সিস্টেম বসানো বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে বাসের গতিসীমা, রুট পরিবর্তন বা যেকোনো অনিয়ম সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
অতিরিক্ত ভাড়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রায় যেখানেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে, সেখানেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, শুধু নন-এসি বাস নয়, এখন থেকে এসি বাসের ভাড়াও সরকারিভাবে নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।
আগামী কোরবানির ঈদেও মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পারে, সে লক্ষ্যে সরকার এখন থেকেই কাজ শুরু করেছে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।