এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। অধিকাংশ পাম্পে রেশনিং পদ্ধতিতে ডিজেল, অকটেন ও পেট্রোল সরবরাহ করা হচ্ছে। তবে শহরের একটি ফিলিং স্টেশনে চাহিদামতো তেল সরবরাহ করায় স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহকরা।
রবিবার সকাল ১০টা থেকে শহরের জোবাইদা ফিলিং স্টেশনে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দেওয়া হলে সেখানে গ্রাহকদের চাপ বেড়ে যায়। পাম্প কর্তৃপক্ষ জানায়, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং মজুদ থাকা সাপেক্ষে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
চাহিদামতো তেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেখানে আসা গ্রাহকরা। তারা জানান, জেলার অন্যান্য ফিলিং স্টেশনে সীমিত পরিমাণে তেল দেওয়ায় ভোগান্তি বাড়লেও এই পাম্পে পর্যাপ্ত তেল পাওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।
এদিকে জেলার প্রায় ৪০টি ফিলিং স্টেশনের মধ্যে অধিকাংশ পাম্পেই বর্তমানে রেশনিং পদ্ধতিতে ডিজেল, অকটেন ও পেট্রোল সরবরাহ করা হচ্ছে। সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে বিভিন্ন পাম্পে পুলিশ সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।