এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার সংবিধানকে নিজের সুবিধা অনুযায়ী ব্যাখ্যা করছে। আওয়ামী লীগের মতোই সরকার এই ‘দ্বিচারিতা’ চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জে আয়োজিত এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “সরকারের এই প্রবণতা চলতে থাকলে জনগণ আবারো রাজপথে নেমে তাদের রায় দেবে। আওয়ামী লীগের আমলের মতোই সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না।”
নারায়ণগঞ্জের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জকে একটি মাফিয়া নগরী হিসেবে পরিচিত করা হয়েছিল। এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত বিভিন্ন গডফাদার। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই মাফিয়া চক্র পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।”
তিনি আরও বলেন, এখন এনসিপির লক্ষ্য হলো নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে সাধারণ মানুষের কল্যাণে গড়ে তোলা। নারায়ণগঞ্জ ইতিমধ্যে এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে এবং আগামীতে তা আরও সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, “নারায়ণগঞ্জে নতুন করে যাতে কোনো গডফাদার বা মাফিয়া চক্র তৈরি না হয়, সে বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপি সবসময় আপসহীন ও দৃঢ় অবস্থানে থাকবে।”
গত বছরের গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন নাহিদ ইসলাম। বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ আব্দুল্লাহ আল আমিনের অবদানকে তিনি আলাদাভাবে ধন্যবাদ জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), মহানগরের আহ্বায়ক মো. শওকত আলীসহ জেলা ও মহানগর ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৮ জুন, ২০২৬
ফুটবল | ২৮ জুন, ২০২৬
জাতীয় | ২৮ জুন, ২০২৬
জাতীয় | ২৮ জুন, ২০২৬
ফরিদপুর | ২৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।