এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নড়াইল সদর উপজেলায় তেল দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ফিলিং স্টেশনের এক ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ট্রাকচালকের বিরুদ্ধে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তুলারামপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার (৩৫) নড়াইল সদরের পেড়লী গ্রামের আকমার সরদারের ছেলে। এই ঘটনায় জিহাদুল (২৭) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সুজাত নামের এক ট্রাকচালক তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। সেখানে দায়িত্বরত ম্যানেজার নাহিদ সরদারের সঙ্গে তেল নেওয়া নিয়ে ওই ট্রাকচালকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ট্রাকচালক ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকিও দিয়েছিলেন।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, ঝগড়ার পর ট্রাকচালক পাম্পেই অবস্থান করছিল। রাত ২টা ১০ মিনিটে কর্মদিবস শেষে নাহিদ মোটরসাইকেলে করে সহকর্মী জিহাদুলকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পাম্প থেকে বের হওয়ার সাথে সাথেই ওই ট্রাকচালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে তাদের পেছনে ধাওয়া করে। কিছুদূর যাওয়ার পর তুলারামপুর রেল সেতুর নিচে পৌঁছালে ট্রাকচালক ইচ্ছাকৃতভাবে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন এবং জিহাদুল গুরুতর আহত হন।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের চাপায় নাহিদ নিহত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত চালককে ধরতে পুলিশি অভিযান চলছে। অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এই নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষী ট্রাকচালকের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।
মে ১৩, ২০২৪
ডিসেম্বর ১৬, ২০২৪
জুলাই ৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।