এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় বিদেশে পাঠানোর নামে ৩২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণার মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্মপুর ইউনিয়নের বেলুহার গ্রামের চুন্নু শরীফের ছেলে রুবেল শরীফকে কিছুদিন আগে সৌদি আরব পাঠান ইমরান ভুইয়া। ওই সূত্র ধরে ইমরান রুবেলের অপর দুই ভাই রাসেল শরীফ ও রাজিব শরীফের সঙ্গে পরিচয় গড়ে তোলেন। পরবর্তীতে কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ইমরান ভুইয়া ও তার পিতা নুরু ভুইয়া ২০২৪ সালের ৮ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৩২ লাখ টাকা নেন।
রাসেল ও রাজিব শরীফ কানাডা যাওয়ার আশায় সহায়-সম্বল বিক্রি করে ওই টাকার যোগান দেন। টাকা হাতিয়ে নেওয়ার পর প্রতারকচক্র তাদের হাতে ভুয়া ভিসা, কোম্পানির চুক্তিপত্রসহ নানা নথি দেয়। কিন্তু কানাডায় পাঠানোর ব্যাপারে তালবাহানা শুরু করে দীর্ঘদিন কালক্ষেপণ করতে থাকে। পরে বিষয়টি এলাকাবাসীর জানা গেলে তারা নুরু ভুইয়ার বাড়িতে গেলে রুঢ় আচরণের মুখে পড়েন।
টাকা ফেরতের দাবিতে চাপ দিলে নুরু ভুইয়া ও তার ছেলে ইমরান টাকা দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় রাসেল শরীফ বাদী হয়ে চলতি বছরের ১৭ জুলাই আগৈলঝাড়া থানায় প্রতারণার অভিযোগে মামলা (নং-৬) দায়ের করেন। মামলার পর সোমবার রাতে থানার এসআই আব্দুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে দালাল নুরু ভুইয়া ও তার ছেলে মো. নবীন ভুইয়াকে গ্রেফতার করেন। মঙ্গলবার তাদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়।
বাদী রাসেল শরীফ বলেন, “কানাডা নেওয়ার কথা বলে ইমরান ও তার পিতা নুরু ভুইয়া বিভিন্ন সময় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমার পরিবারের কাছ থেকে ৩২ লাখ টাকা নিয়েছে। এখন তারা তালবাহানা করছে।”
অভিযুক্ত নুরু ভুইয়ার পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, “বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়ার ঘটনায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।”
অক্টোবর ৩০, ২০২৫
জুলাই ২৭, ২০২৬
মার্চ ১৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।