এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল থেকে পূজা সমন্বয় কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সদরপুর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জহিরুল হক শাহজাদা মিয়া। শুক্রবার অষ্টমীতে কুমারী পূজা নিয়ে পূরোহিত ও দর্শনার্থীদের ব্যস্ততা দেখা যায়।
এর আগে, শুক্রবার বেলা ২টায় সদরপুর আকোটেরচর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মাদ আলী চোকদারের বাড়ীতে শতাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি জমকালো মধ্যাহ্নভোজন শেষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বের হন। এসময় তার সফর সঙ্গী ছিলেন থানা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ বাবুল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, আকট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী চোকদার, দেওখালি ইউনিয়ন বিএনপির সভাপতি হাকিম বাছারসহ বিএনপির শতাধিক নেতাকর্মী ও সমর্থক।
বিকেল সাড়ে ৪টায় বাবুরচর বাজার পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান শেষে শাহাজাদা মিয়া উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে রাষ্ট্রের দায়িত্ব সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। কুচক্রীমহল যাতে পূজায় শান্তি বিনষ্ট না করতে পারে সে জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা ছিল। যে কোন পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে থাকবো।
ফেব্রু ২৪, ২০২৫
নভেম্বর ১৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।