মাগুরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
৪ ডিসেম্বর, ২০২৪ ৮:০৯ পিএম
শেয়ার করুন:
মাগুরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়নের আলমখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আমিনুল ইসলাম। বুধবার বেলা ১১টায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যৌথ বাহিনীর সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনীর মাগুরা সদর ক্যাম্পের টিম ও ভোক্তা অধিকার অফিসারসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে,,এভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।