এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২৫ মার্চ ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১১টায় মধুখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল। এছাড়া, সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: কে এম তানজির নাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মো. আ. মান্নান মিয়া, মধুখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিনসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের কথা স্মরণ করেন এবং গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সরকারি—বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।