এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাবেক স্ত্রী কর্তৃক স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
১০ ডিসেম্বর, মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মাধবেরবাগ গ্রামের বিশিষ্ট অটোরিকশা ব্যাবসায়ী নাছির মিয়া প্রায় বিশ বছর আগে জাহানারা বেগমকে বিয়ে করেন। বিয়ের ২ বছর পর থেকেই জানাহারা বেগম অসাধাচরন করে শশুর শাশুরির সাথে থাকবে বলে ঝগড়া করে। এরপর থেকে বিভিন্ন সময় খারাপ আচারণ, হয়রানিমূলক মিথ্যা মামলা, মানসিক নির্যাতন করে আসছে। নির্যতনের পীড়া সহ্য করতে না পেরে কিছুদিন আগে নাছির মিয়া তাকে তালাক দিয়ে দেয়। নাছির মিয়া স্ত্রীকে জায়গা সম্পদ, স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা সবকিছু দিয়ে দেয়।
নাসির মিয়া বলেন, আমার সাবেক স্ত্রী জাহানারা বেগম আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমার নামে একের পর এক অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। তাকে আমি আলেদা ঘর, জায়গা সম্পত্তি সব দিয়েছি। তারপরেও আমি তার নির্যাতন থেকে রেহাই পাচ্ছি না। এখন সে অপপ্রচার করতেছে আমি নাকি মাদক ব্যাবসা করি। অথচ আমি সবসময় মাদকের বিরুদ্ধে কথা বলি। মাদকবিরোধী সংগঠন করি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবী করি।
মানববন্ধনে বক্তারা বলেন, নাসির মিয়া খুব ভাল মানুষ। সে ৫ ওয়াক্ত নামাজ পরে এবং মসজিদ মাদ্রাসায় দান করে। তার বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার মত ভাল মানুষকে মাদক ব্যবসায়ী বলে অপপ্রচার চালাচ্ছে। যা অত্যন্ত নিন্দনীয় কাজ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ ইউনুস মোল্লা, মসজিদের ইমাম রোস্তম মোল্লা, খোরশেদ মিয়া, মোঃ সোহাগ মিয়া, বিশিষ্ট সালিশকারক আবু বক্কর, রোশন আলী মেম্বার, বিশিষ্ট ব্যাবসায়ী আওয়াল মিয়া, ব্যাবসায়ী ফারুক মিয়া, নোমান মিয়া, শিশু খাদেম, আনোয়ার মিয়া, সামসু মিয়াসহ শতাধিক স্থানীয় এলাকাবাসী।
সেপ্টেম্বর ২৪, ২০২৪
ফেব্রু ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১০ আগস্ট, ২০২৬
আইন আদালত | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।