এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে সাবেক এক ইউপি সদস্যতে গ্রেপ্তার করেছে নৌবাহিনী কন্টিনজেন্ট।
গ্রেপ্তার জসিম উদ্দিন (৪৩) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন দুপুর ১ টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, নৌবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক মামলার আসামি জসিমকে উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে আটক করে। তার বিরুদ্ধে এলাকায় হামলা, মারামারি, ভাংচুর, চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ দিন সে গা ঢাকা দিয়ে ছিল। কয়েক দিন আগে এলাকায় ফিরলে নৌবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে তিনি একটি মামলায় জামিনে রয়েছে। অপর একটি মামলার পলাতক আসামি। বুধবার সকালে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
জুলাই ১৩, ২০২৪
আগস্ট ১, ২০২৪
জানু ৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
মাদারীপুর | ২৩ জুন, ২০২৬
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
বাংলাদেশ | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।