থানচিতে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

থানচি(বান্দরবান)প্রতিনিধি
৬ আগস্ট, ২০২৪ ১১:২৫ পিএম
শেয়ার করুন:
থানচিতে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

দেশে একটানা প্রায় ১৮ দিন কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সোমবার বিজয় লাভ হয়। এ উপলক্ষে বান্দরবানের থানচিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

উপজেলার বিএনপি ও সর্বস্তরে ছাত্র জনতার আয়োজনে মঙ্গলবার  বিকাল ৩ টা বিজয় উপলক্ষে থানচি বাজার চত্বর থেকে এক আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার  প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে থানচি বাজার প্রাঙ্গণে আনন্দ সমাবেশ করেছেন দলের নেতৃবৃন্দ।

এ সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির আহবায়ক খামলাই স্রো এর সভাপতিত্বে ও বিএনপি সদর ইউনিয়নের সভাপতি মো: আবু সোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ক্যসাউ মারমা , মো: জসিম উদ্দিন,
যুব দলের সভাপতি মংসিংহাই মারমা, সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার উহ্লামং মারমা, বিএনপি সদর ইউপি সাধারণ সম্পাদক হাকুরাম ত্রিপুরা,বলিপাড়া ইউনিয়ন সভাপতি,  শ্রমিক দলের আহ্বায়ক জয় মারমা,ও
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  প্রমুখ।

এসময় বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শহীদের রুহের মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করে সমাবেদনা জানানো হয়। সমাবেশে ৫ শতাধিক বিএনপির বিভিন্ন স্তরে নেতা কর্মী স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন। সমাবেশ শেষে নেতার্মীদের মিস্টি বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।