এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ডেসটিনি ২০০০ লিমিটেড বিষয়ক সমসাময়িক আলোচনা ও ডিএসএমএফ ব্লু-এর সাংগঠনিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু, ফরিদপুর বিভাগ’-এর আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ফরিদপুর বিভাগীয় আহ্বায়ক মো. ফরহাদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান কাজী।
সভায় বক্তারা বলেন, গত ১৫ বছর ধরে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর শাসনামলে ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীনের বিরুদ্ধে অন্যায় আচরণ ও নিপীড়ন চালানো হয়েছে। সকল বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে তার মুক্তি আদায়ে দেশের ছাত্র-জনতার আন্দোলনকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
বক্তারা আরও বলেন, কোম্পানির শেয়ারহোল্ডার ও ডিস্ট্রিবিউটরদের ধৈর্য ধরে পাশে থাকার সময় এসেছে। ভবিষ্যতে ডেসটিনি একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ঘুরে দাঁড়াবে—এই আশাবাদ ব্যক্ত করে ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ফরিদপুর বিভাগের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
ফেব্রু ১, ২০২৬
জুলাই ১৩, ২০২৬
মার্চ ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।