এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টানা বৃষ্টির কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্যভাবে, যা জাতীয় গ্রিডে ইতিবাচক অবদান রাখছে।
সোমবার (২ জুন) বিকেলে এ বিষয়ে যোগাযোগ করা হলে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটির ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিট চালু ছিল এবং সেখান থেকে মোট ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তিনি জানান, ১ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট, ২ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তবে ৩ নম্বর ইউনিটটি বর্তমানে বন্ধ রয়েছে।
পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই হ্রদের পানি রয়েছে ৮৬ দশমিক ৬৭ ফুট ‘মীন সি লেভেল’-এ, যেখানে রুলকার্ভ অনুযায়ী এই সময়ে পানি থাকার কথা ৭৬ দশমিক ২৬ ফুট। কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা সর্বোচ্চ ১০৮ ফুট ‘মীন সি লেভেল’। কর্তৃপক্ষ বলছে, টানা বৃষ্টির কারণে পানি মুহূর্তে মুহূর্তে বাড়ছে, যা উৎপাদন সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
স্থানীয় বাসিন্দাদের মতে, বর্ষার এ সময়ে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বৃদ্ধি দেশের বিদ্যুৎ পরিস্থিতির জন্য আশাব্যঞ্জক। যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এই সুযোগকে কাজে লাগানো সম্ভব হলে জাতীয়ভাবে তা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
সেপ্টেম্বর ৯, ২০২৫
মার্চ ৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বলিউড | ১১ আগস্ট, ২০২৬
মেহেরপুর | ১১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।