এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মাসুদ রানা (৩৫)। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার পাঁচ পোটল এলাকায়। তিনি আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) কাজী কামাল মিয়ার নেতৃত্বে দলটি আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ মাসুদ রানাকে হাতেনাতে গ্রেফতার করে।
আটক মাসুদ রানার বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
মার্চ ২৪, ২০২৫
জুলাই ৭, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।