আত্রাইয়ে উৎসব মূখর পরিবেশে শারর্দীয় দূর্গা উৎসব উদযাপন

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি
১২ অক্টোবর, ২০২৪ ৪:৩৬ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে উৎসব মূখর পরিবেশে শারর্দীয় দূর্গা উৎসব উদযাপন

নওগাঁর আত্রাইয়ে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারর্দীয় দূর্গাপূজা।

গত বুধবার মহাষষ্ঠীতে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা ঘটেছে হিন্দু ধর্ম অবলম্বী বাঙালির দূর্গা পূজা উৎসব। পাঁচ দিনের নবমী-দশমীতে মন্ডবে মন্ডবে দেবীর অধিষ্ঠান হয়।

মির্জাপুর-ভবানীপুর সার্বজনিন পূজা উৎযাপন কমিটির সভাপতি সুবোধ কুমার সরকার জানান, এবারের পূজা মন্ডবে আইনশৃংখলা রক্ষাবাহিনির  পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করছেন। 

আত্রাই থানা পুলিশের  অফিসার ইনচাজ মোঃ শাহাবুদ্দিন জানান, আত্রাই উপজেলার আটটি ইউনিয়নে ৪৮টি পূজামন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে যার যার ধর্ম নিবিঘ্নে পালন করতে পারবেন। সরকারের এই চেতনার আলোকে উপজেলার দূর্গাৎসবকে উৎসব মূখর ও সার্বজনীন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সেনাবাহিনী,পুলিশ, বিজিবি,আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সমন্বয়ে কয়েক স্তরের এই নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে,আশা করি শান্তি পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে  বিজয়া দশমী সম্পন্ন হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।