এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাফওয়ান আহমেদ ইফাজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক শামাউন হক রিদয়, বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত, এস এম সিহাব, আল মোসাদ্দেক রঙ্গন, মারুফ রহমান, মোহাম্মদ আলী, সোহান ইবনে শাহিন, ওমর ফারুক, আরিয়ান সজিব, আবির, ইমন, সিয়াম, এবং ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে এমদাদুল হক লিমন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পারভেজ হত্যাকাণ্ড, কুয়েটের ইফাজের ওপর হামলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম দলের মিছিলে শিবিরের হামলা এবং চট্টগ্রামে নারীর উপর হামলা—এই সকল ঘটনাই একই সূত্রে গাঁথা এবং পূর্বপরিকল্পিত। ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদল কর্মীদের টার্গেট করে সন্ত্রাসীরা হামলা করছে অথচ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এসব হামলা ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত না হয়, তবে অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে। ছাত্রদল এতদিন ধৈর্য্য ধরেছে, কিন্তু ধৈর্যের সীমা ছাড়ালে ছাত্রসমাজকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এর জবাব দেওয়া হবে।”
জানু ১০, ২০২৫
জানু ১৭, ২০২৫
নভেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।