এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, শোষনমুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক পথ অনুসরণ করে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সকল মানুষের অধিকার সুসংহত করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই এই সংগঠন এখনো এগিয়ে যাচ্ছে। তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ আর দুর্দিন দেখতে চায়না। তাই ছাত্রলীগের ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন -স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
শহরের বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত সভায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সুরাপ মিয়া সোহাগ, তামান্না জেসমিন রিভা প্রমূখ। এদিকে সভাকে ঘিরে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল করে সমাবেশে অংশ নেয়। সভায় আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
সেপ্টেম্বর ১১, ২০২৪
মার্চ ১৮, ২০২৫
জানু ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১১ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।