এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ির বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে বালিয়াকান্দি থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে বালিয়াকান্দি থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফয়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি সরকারি কলেজসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টায় বালিয়াকান্দি মিনি ষ্টেডিয়াম মাঠে উপজেলা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ারসার্ভিস ও প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বালিয়াকান্দি উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক রিপন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন , উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান, উপজেলা কৃষি কর্মকতা- কৃষিবীদ মোঃ রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকতা জনাব মানবেন্দ্র মজুমদার, সমাজ সেবা কর্মকতা জুবায়ের আল প্রিন্স, মাধ্যমিক শিক্ষা কর্মকতা পারমিস সুলতানা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ১০, ২০২৫
জুন ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।