এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর পূর্বপাড়ায় পাঁচ ভাইয়ের নিজ অর্থায়নে তাদের বাবার নামে একটি নতুন রাস্তা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় নুরপুর পূর্বপাড়া কোরিয়ান বাড়ির সংলগ্ন এই রাস্তার উদ্বোধন করা হয়। মোঃ সিরাজ মিয়ার বাড়ির সামনের এই রাস্তাটি তার পাঁচ ছেলে বাবার স্বপ্ন পূরণে নির্মাণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে রাস্তাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, সহসভাপতি মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা আহাম্মেদ জাকির, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ শাহ, কোষাধ্যক্ষ কেফায়তুল ভূঁইয়া, প্রচার সম্পাদক মহিউদ্দিন রুবেল, শিক্ষা ও পাঠাগার সম্পাদক পলাশ কুমার দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম গোলাম কিবরিয়া এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মোঃ সিরাজ মিয়া বলেন, "দীর্ঘ ২০ বছর ধরে এই রাস্তার স্বপ্ন দেখে আসছি। আমার ছেলেরা আজ সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে। আমাকে খুশি রাখতে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে রাস্তার জমি কিনে এটি নির্মাণ করেছে। এতে আমি অত্যন্ত আনন্দিত। আমি সবার কাছে দোয়া চাই, যেন আল্লাহ তাদের ভালো রাখেন।"
স্থানীয়রা মনে করেন, এই নতুন রাস্তা এলাকাবাসীর জন্য চলাচলের সুবিধা বৃদ্ধি করবে এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নভেম্বর ২৩, ২০২৪
জুলাই ৩, ২০২৪
জুলাই ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।