এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় ফরহাদ নামে এক যুবক বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে ফরহাদ নামের ওই যুবক শিক্ষার্থীদের জয়বাংলা স্লোগান দিতে বলে এবং বিভিন্নভাবে উত্যক্ত করে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সকাল ১০টার দিকে কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পুরাতন বাসস্ট্যান্ড ও সাঈদী ফাউন্ডেশন হয়ে আবার কলেজের সামনে ফিরে আসার সময় ওই যুবক তাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং উত্যক্ত করে। একপর্যায়ে সে শিক্ষার্থীদের জয়বাংলা স্লোগান দিতে বলে। তারা এতে অস্বীকৃতি জানালে এবং তাকে ভিডিও করতে বাধা দিলে সে আপত্তিকর মন্তব্য করে। শিক্ষার্থীরা তাকে আটকানোর চেষ্টা করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে সিভিল সার্জন অফিসের সামনে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, "এক যুবক কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্যক্ত করেছে এবং জয়বাংলা স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেছে। পুলিশ সুষ্ঠু বিচার করবে বলে আশ্বস্ত করেছে।"
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, "মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এক যুবক উত্যক্ত করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
সেপ্টেম্বর ২৫, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।