এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলা থেকে একটি দেশীয় পাইপগানসহ সাহেদুর রহমান দিপু (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
শনিবার (২৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে জেলা সদরের পৌরসভা এলাকার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব অনন্তপুর গ্রামের আনন্দধারা এলপি গ্যাস নামক একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার (২৯ জুন) দুপুরে দিপুকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তার হওয়া দিপু উপজেলার অনন্তপুর গ্রামের পশ্চিম পাঁনচাত বাড়ির মৃত সফিকুর রহমানের ছেলে। তিনি এক সময় একলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশের সক্রিয় নেতা ছিলেন। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দিপুকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় জানতে পারা যায়, একটি দোকান ঘরে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে দিপুকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে তিনি তার দোকানের সিলিংয়ের ওপর একটি পাইপগান লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি আশরাফ উদ্দিন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।