এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীতে সিএনজি চালিত অটোরিকশায় কলেজ ছাত্রীকে হেনস্তার ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
বুধবার (১২ মার্চ) রাত ১০টা থেকে উপজেলার চৌমুহনী চৌরাস্তায় তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের দরবেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৫তম ব্যাচের এক ছাত্রী ইফতার মাহফিল শেষে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় পৌঁছালে সিএনজির পিছনের সিটে থাকা পুরুষ যাত্রীরা তাকে হাত-মুখ চেপে ধরে হেনস্তা করে এবং তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী ছাত্রী চিৎকার করলে একলাশপুর বাজারসংলগ্ন এলাকায় তাকে সিএনজি থেকে ফেলে দিয়ে চালকসহ অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সহপাঠীদের খবর দেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে। রাত পৌনে ১২টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক চলছিল।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সেপ্টেম্বর ২৪, ২০২৪
এপ্রিল ১৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।