এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে ছাত্রদলের উদ্যোগে বুধবার (৭ মে) এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় সুবর্ণচর উপজেলা ছাত্রদল, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদল এবং চরজুবিলী ইউনিয়ন ছাত্রদল এ কর্মসূচি বাস্তবায়ন করে।
এ অভিযানের অংশ হিসেবে বাজারের বিভিন্ন সড়ক ও স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এই অভিযান চলাকালে বাজারে উপস্থিত ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে বাজার এবং আশপাশের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত থাকবে।"
অভিযানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন মহিম, উপজেলা ছাত্রদলের আব্দুল্লাহ আল আরিফ ও মোঃ বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শহিদ সারওয়ার্দী, চরজুবিলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল ওয়াহিদ, ইউনিয়ন উত্তর শাখা বিএনপির নাহিদুল ইসলাম নাহিদ, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাকিব, এবং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের মোঃ ফারুক হোসেন।
নেতৃবৃন্দ জানান, "রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
পরে, দিনব্যাপী অভিযানের শেষে এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নীলফামারী | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।