এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ দুই দশক ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন নোয়াখালীর হাতিয়ার ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন (৫৮)। নাম-পরিচয় পরিবর্তন করে রাজধানীতে আত্মগোপনে ছিলেন তিনি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ঢাকার শেরে বাংলা নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার জসিম উদ্দিন হাতিয়া উপজেলার শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “জসিম উদ্দিন বিশ বছরের সাজাপ্রাপ্ত জি আর মামলার আসামি। সাজা এড়াতে তিনি নিজের নাম ও পরিচয় বদলে ঢাকায় বসবাস করছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার আসল পরিচয় উদঘাটন করে অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ২৪ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৪ অক্টোবর, ২০২৬
ফুটবল | ২৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ অক্টোবর, ২০২৬
ফুটবল | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।