এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নাহাবির (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার কাটাবাড়ি এলাকায় আত্রাই নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহাবির উপজেলার হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুপুরে নাহাবির নদীর তীরবর্তী একটি হাঁসের খামারে কাজ করছিল। হঠাৎ আকাশ মেঘে ছেয়ে গেলে বৃষ্টি শুরু হয়। সে সময় হাঁসগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল সে। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হন হাঁস খামারের মালিক বাবু। তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।