এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলায় রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) উপজেলা সদরের রেলগেট সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের পাশে একটি মার্কেটে এই কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফিরোজ এ আলম সভাপতিত্বে এবং সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নাছির উদ্দীন, উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোস্তফা ইবনে আব্বাস, ডা. আনজির হোসেন, শামীম, এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক অধিকার আদায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।