ফরিদপুরে আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত: ইতিবাচক সমাজ বিনির্মাণে পুরুষদের সুস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৯ নভেম্বর, ২০২৬ ৪:৪২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত: ইতিবাচক সমাজ বিনির্মাণে পুরুষদের সুস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ

পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সমাজে ইতিবাচক ভূমিকা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ফরিদপুরে আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিকের সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা পুরুষদের সার্বিক কল্যাণ, সমাজে ইতিবাচক পুরুষ আদর্শ প্রতিষ্ঠা এবং সহিংসতা ও আত্মহত্যার মতো সংকট মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে বক্তব্য দেন এফপিএবি ফরিদপুর শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা বাসুদেব দাস, গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালক বিপ্লব কুমার এবং এফপিএবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর সীমা আক্তার। 

বক্তারা বলেন, পরিবার ও সমাজ গঠনে পুরুষের অবদান অনস্বীকার্য। তবে পারিপার্শ্বিক চাপ ও দায়িত্বের ভিড়ে পুরুষদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয়টি প্রায়ই অবহেলিত থেকে যায়। একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে পুরুষদের মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং আত্মহত্যার মতো প্রবণতা রোধে সচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি।

সভায় উপস্থিত পুরুষ সদস্যরাও নিজেদের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও মতামত তুলে ধরেন। পরিশেষে, পরিবার ও সমাজে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রেখে একটি বৈষম্যহীন ও সুস্থ সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।