লকডাউন প্রতিহতে দেশীয় অস্ত্র হাতে মহাসড়কে নগরকান্দা বিএনপি

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১৯ নভেম্বর, ২০২৬ ৪:২৩ পিএম
শেয়ার করুন:
লকডাউন প্রতিহতে দেশীয় অস্ত্র হাতে মহাসড়কে নগরকান্দা বিএনপি

আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচি প্রতিহত করা এবং সম্ভাব্য নাশকতা মোকাবিলার অংশ হিসেবে দেশীয় অস্ত্র হাতে নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার জয়বাংলা ও ঝাটরদিয়া এলাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তাদের সতর্ক অবস্থানে দেখা যায়। এ সময় নেতাকর্মীদের অনেকের হাতেই দেশীয় অস্ত্র ছিল।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং লকডাউনের নামে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতেই তাঁরা রাজপথে নেমেছেন।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ ও সদস্যসচিব নাজমুল হোসেন রাজুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।