এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে চলমান গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে সরকারের প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে এই সময়ে পরিস্থিতির আরও অবনতি হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, "বর্তমানে আন্তর্জাতিক বাজারে সহজে গ্যাস পাওয়া যাচ্ছে না এবং এজন্য অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে। গ্যাস সংকটের কারণে সৃষ্ট জনদুর্ভোগের প্রতি সরকার আন্তরিকভাবে সমব্যথী। এই সংকট কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সময়সীমা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, "একটি স্থিতিশীল ও ভালো অবস্থায় পৌঁছাতে অন্তত দুই বছরের মতো সময় লাগবে। তবে এর অর্থ এই নয় যে, বাকি সময় পরিস্থিতি আগের চেয়ে খারাপ থাকবে; বরং আগের চেয়ে খারাপ অবস্থায় আমরা থাকব না।"
বিগত সময়ের গ্যাস অনুসন্ধান ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে স্থলভাগে নতুন গ্যাস অনুসন্ধানের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে সে সময় মধ্যপ্রাচ্য সংকটের মতো বড় কোনো আন্তর্জাতিক পরিস্থিতির মুখেও পড়তে হয়নি, যা বর্তমান প্রেক্ষাপটে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে।
সংকট নিরসনে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
ডিসেম্বর ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।