এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও জরুরি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘তহ্জিংডং’-এর উদ্যোগে এবং ‘হেলেন কেলার ইন্টারন্যাশনাল’-এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। বাস্তবায়নাধীন প্রকল্পটির নাম—*‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগাং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’*।
সোমবার (১৭ আগস্ট) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক। তহ্জিংডং-এর প্রকল্প সমন্বয়ক মিন্টু দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকান্ত দে, সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা, যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রুচিং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ৩৩৯নং বেক্ষ্যং মৌজার হেডম্যান হ্লামংপ্রু, গ্রাউস-এর ক্রীড়া প্রকল্প সমন্বয়ক অম্লান চাকমা এবং ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক সুদত্ত চাকমা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি বলেন, "প্রকল্পের মূল লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং প্রত্যাশিত সুফল সম্পর্কে তৃণমূলের মানুষকে স্পষ্টভাবে অবহিত করা জরুরি। পরিকল্পিত ও সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হলে তা স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, মৌলিক সেবা সম্প্রসারণ এবং সামগ্রিক আর্থ-সামাজিক অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।"
সভার সঞ্চালক মিন্টু দাশ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে এটি সফলভাবে বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উক্ত অবহিতকরণ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ২৭, ২০২৬
জুলাই ১৭, ২০২৫
জুলাই ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।