এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চরযশরদী ইউনিয়নের দহিসারা গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বড় শ্রীবরদী গ্রামের মুক্তার মোল্লার ছেলে রাসেল মোল্লা, দহিসারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সৌরভ হোসেন এবং তারাকান্দি গ্রামের শাহাদুত মুন্সির ছেলে সম্রাট মুন্সি।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদের সার্বিক তত্ত্বাবধানে এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীরসহ পুলিশের একটি চৌকস দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।