এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বটতলী-রামনগর আঞ্চলিক সড়কের আয়শাতালা নামক এলাকা থেকে আখতারুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের আয়শাতালা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।নিহত আখতারুজ্জামান উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কে বা কাহারা রাতের আঁধারে মরদেহটি রেখে পালিয়ে যায়। স্থানীয় ও পরিবারের সদস্যদের ধারণা তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আয়শাতালা এলাকায় মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দিলেপুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
নিয়ামতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুলাই ১৭, ২০২৬
এপ্রিল ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।