এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি ও বীরত্বগাথা সংরক্ষণ করতে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ অবশেষে আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনের পর পরই এটি সাধারণ দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
গত বুধবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন এবং স্মৃতি জাদুঘরটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
জাদুঘরে যা থাকছে
আন্দোলনের রক্তঝরা দিনগুলোর স্মৃতি ধরে রাখতে এই জাদুঘরে স্থান পেয়েছে বহু ঐতিহাসিক ও দুর্লভ নিদর্শন। এর মধ্যে রয়েছে আন্দোলনের সময়কার আলোকচিত্র, ভিডিওচিত্র, সংবাদপত্রের সংরক্ষিত প্রতিবেদন ও গুরুত্বপূর্ণ দলিলপত্র। এছাড়া আন্দোলনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, শহীদ ও আহতদের ব্যক্তিগত স্মারক, পরিধেয় বস্ত্র, ব্যানার এবং প্ল্যাকার্ড এখানে প্রদর্শন করা হবে। ডিজিটাল ও মাল্টিমিডিয়া ডিসপ্লের মাধ্যমে আন্দোলনের ধারাবাহিক ইতিহাস, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতাও তুলে ধরা হবে। গবেষক ও দর্শনার্থীদের সুবিধার্থে এখানে একটি সমৃদ্ধ তথ্যভিত্তিক আর্কাইভও গড়ে তোলা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই জাদুঘরটি কেবল স্মৃতিচারণের স্থান হিসেবে নয়, বরং নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের বীরত্ব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।
শেষ মুহূর্তের প্রস্তুতি
উদ্বোধনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, “উদ্বোধনকে সামনে রেখে সংস্কৃতি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলো দ্রুততার সাথে কাজ এগিয়ে নিচ্ছে। প্রদর্শনীর উপকরণ বিন্যাস, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দর্শনার্থী ব্যবস্থাপনা এবং ডিজিটাল কনটেন্ট স্থাপনের মতো শেষ মুহূর্তের কাজগুলো এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”
উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেও বেশ কয়েকবার এই জাদুঘর চালুর ঘোষণা দেওয়া হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। অবশেষে আগামী আগস্টে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে জুলাই আন্দোলনের এই অনন্য স্মারক কেন্দ্র।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম | ১৬ আগস্ট, ২০২৬
রাজশাহী | ১৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।