এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে উপজেলার কালিকাপুর ইউনিয়ন সংলগ্ন আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রবিবার (২৮ জুন) বিকেলে অভিযান চালিয়ে ড্রেজার ও পাইপসহ ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে টাস্কফোর্স (রবিবার ২৮ জুন) বিকেলে নদীতীরবর্তী এলাকায় তাৎক্ষণিক ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার, পাইপসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সম্পর্কে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নদী রক্ষায় কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।