এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সারাদেশের ন্যায় আগামী ২৮ জুন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ক্যাম্পেইনে উপজেলার মোট ৫ হাজার ৯৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইনটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. রুই হলা অং মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম বলেন,
"শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে এই ক্যাম্পেইন শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।"
সভায় ১ বছর ২ মাস পর কাপ্তাই জুড়ে শুরু হতে যাওয়া এই ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, কার্যক্রম বাস্তবায়নের কৌশল এবং নির্ধারিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। ক্যাম্পেইনের খুঁটিনাটি ও প্রস্তুতি
২৮ জুন (রবিবার), সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু।
১২২টি নিয়মিত ইপিআই (EPI) কেন্দ্র।
দুর্গম এলাকার পাশাপাশি যাতায়াতকারী শিশুদের জন্য লঞ্চঘাট, ফেরীঘাট ও বাসস্টেশনের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে 'মোবাইল কেন্দ্র' স্থাপন করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মাহমুদুল হাসান রুবেল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইসলাম, কাপ্তাই আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা চয়ণ বড়ুয়া,উপজেলা সহকারী তথ্য ও কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহদুল হাছান
ক্যাপসুল সরবরাহ ও চূড়ান্ত প্রস্তুতি
সভাপতির বক্তব্যে ডা. রুই হলা অং মারমা জানান, ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতোমধ্যে কাপ্তাইয়ে এসে পৌঁছেছে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি নির্ধারিত দিনে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সভায় বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ২১, ২০২৫
মে ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
খাগড়াছড়ি | ২৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ২৫ জুন, ২০২৬
নোয়াখালী | ২৫ জুন, ২০২৬
নোয়াখালী | ২৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।