এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর পৌর এলাকার টেকসই উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকালে ফরিদপুর পৌরসভা হলরুমে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং ফরিদপুর পৌরসভা ও রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)
-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হুসাইন মো. হাই জকি কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, আরইউটিডিপি এলজিইডি ঢাকার সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন, জুনিয়র ইলেকট্রিক প্রকৌশলী মো. রিফাত হাসান, এসএমই মো. হারুণ উর রশিদ, আর্কিটেক্ট সুমাইয়া এবং এএমই শিখা বিশ্বাস।
কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর নারী ও পুরুষ সদস্যসহ প্রায় ৫০ জন প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রকৌশলী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা পৌর এলাকার উন্নয়ন পরিকল্পনা বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।
বক্তারা বলেন, আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও দুর্যোগ-সহনশীল পৌরসভা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের আওতায় ফরিদপুর পৌরসভার বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক চাহিদা বিবেচনায় একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে, যা ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে।
কর্মশালায় সড়ক অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মান বৃদ্ধির বিষয়ে বিভিন্ন মতামত উঠে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশের ভিত্তিতে ফরিদপুর পৌরসভার জন্য একটি সমন্বিত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অংশগ্রহণমূলক কর্মশালা স্থানীয় জনগণের প্রত্যাশা ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি বাসযোগ্য, আধুনিক ও টেকসই পৌরসভা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানু ১৬, ২০২৬
ডিসেম্বর ১৮, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
খুলনা | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
ফরিদপুর | ১৪ জুন, ২০২৬
নোয়াখালী | ১৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।