এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ
শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ গেটের পাশ থেকে বিএডিসি গেট পর্যন্ত সড়কের দুই পাশ এবং রোড ডিভাইডারের মাঝখানে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সবুজপ্রেমী স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির সফল বাস্তবায়নে সহযোগিতা করেন।
এ সময় অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য ফরিদপুর গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।