জলঢাকায় সরকারী অর্থে ব্যাক্তিগত পুকুরের গাইড ওয়াল নির্মাণ

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা প্রতিনিধি, নীলফামারীঃ
১২ জুন, ২০২৬ ১২:২৬ পিএম
শেয়ার করুন:
জলঢাকায় সরকারী অর্থে ব্যাক্তিগত পুকুরের গাইড ওয়াল নির্মাণ

নীলফামারীর জলঢাকায় তথ্য গোপন করে সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলার কাঠাঁলী ইউনিয়ন পরিষদের  ইউনিয়নের ৪ নং ওয়ার্ড  সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রিক্তার বিরুদ্ধে। 

এ ব্যাপারে এলাকাবাসী লিখিত ভাবে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। 

বৃহস্পতিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায়,  কাঠাঁলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তুহিন চেয়ারম্যানের বাড়ীর সামনে থেকে রংঙ্গের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সরকারী রেকর্ডভুক্ত পাকা সড়ক রয়েছে। সড়কটি এলজিইডির আইডিভুক্ত। কিন্তু ২৫-২৬ অর্থবছরের প্রকল্পের আওতায় ১ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে আইডিভুক্ত সড়কে কাঁঠালী ইউনিয়ন পরিষদের সদস্য রিক্তা সড়কের পাশের পুকুরে গাইড ওয়াল নির্মাণ না করে তার ব্যক্তিগত পুকুর যা মেইন সড়ক থেকে একটু দুরে সেখানে  ভরাট ও গাইড ওয়াল নির্মাণ করেন। যা সড়কের কোন কাজেই আসছে না। আর তিনি নিজেই  সভাপভি ও আত্মীয়দের নিয়ে এ প্রকল্প কমিটি করেন।

ওই গ্রামের বাসিন্দারা  বলেন, এই পাকাঁ সড়কটি জন গুরুত্বপুর্ণ। এ সড়কের পাশে বেশ কিছু  পুকুর রয়েছে  যা মাটি ভরাট, কাটা, গাইড ওয়াল  সহ সংস্কারের প্রয়োজন রয়েছে। কিন্তু ইউপি সদস্য রিক্তা এলজিইডির আইডিভক্তু সড়কের তথ্য গোপন করে পিআইও অফিসের প্রকল্পে বরাদ্দ নিয়ে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণ করেছে। যা এলাকার লোকজনের কোন উপকারে আসছে না। যা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি।

উপজেলা প্রকৌশলী বলেন, নিয়ম অনুযায়ী এলজিইডির সড়ক টিআর, কাবিটা-কাবিখা প্রকল্পের আওতায় সংস্কার কাজ করা যাবে না। তবে পরিষদের সমন্বয় সভার অনুমোদনক্রমে জনগুরুত্বপুর্ণ এলাকায় যে কোন দপ্তর কাজ করতে পারে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) বলেন, এলজিইডির আইডিভুক্ত পাকাঁ সড়কটির বিষয়ে যে অভিযোগ উঠেছে, সেটি হয়তো তথ্য গোপন করে প্রকল্প নিয়েছিলো।

তবে এব্যাপারে  অভিযুক্ত ইউপি সদস্যের সাথে যোগাযোগ করলে তার কোন বক্তব্য পাওয়া যায় নি। তবে এর আগেও তার বিরুদ্ধে এ বিষয়ে অভিযোগ হয়েছিলো। 

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন আমি এ বিষয়ে কোন কিছু জানিনা।তবে লোকজনের কাছ থেকে শুনেছি। আমি বিষয় টি দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, সরকারী অর্থায়নে ইউপি সদস্য কীভাবে নিজ বাড়ির পুকুরে গাইড ওয়াল করেছেন, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।