এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মানবাধিকারভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৬ সালের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মামুনুর রশিদ।
বৃহস্পতিবার (২১ মে) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. সালাহ উদ্দিন, ইব্রাহিম খলিল ও শাকেব উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আকবর, ইভানুর মিম, জনায়েদ আহম্মদ ও দিলোয়ার হোসেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জোবায়ের আহাম্মদ, কোষাধ্যক্ষ হিসেবে তাজুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান শাকের ও আঁখি রানী দাশ দায়িত্ব পালন করবেন।
কমিটিতে আরও রয়েছেন— আইন সহায়তা ও ভুক্তভোগী সাপোর্ট সম্পাদক বিএম ফয়সাল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সেলিনা পারভীন মিম, সংখ্যালঘু অধিকার বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দে, ডকুমেন্টেশন সম্পাদক শিহাব আহমেদ, গবেষণা ও অনুসন্ধান সম্পাদক মো. রিফাত আলী, কর্মশালা ও কর্মসূচি সম্পাদক আরাফাত সানি এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক জারিন তাসনিম অনু।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বিশ্বজিৎ দে, জান্নাতুল মাওয়া, মোহাম্মদ আদিল, নাবিলা নওরিন নিজুম, মো. মনতাসির হোসেন, আবু কাউসার, আরাফাতুর রহমান ও মো. সাইফুল ইসলাম।
সভাপতি মো. ওমর ফারুক বলেন " আমরা এমন এক সময়ে আছি, যেখানে প্রযুক্তিগত অগ্রগতি হলেও আছিয়া-লামিছার মতো শিশুরা এখনো সহিংসতার শিকার হচ্ছে এবং অনেকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এ প্রেক্ষাপটে মানবাধিকার ডিফেন্ডার্স সোসাইটির মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সচেতনতা প্রতিষ্ঠার একটি আন্দোলন। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান তৈরি করা। আমরা বিশ্বাস করি, মানবাধিকার সবার জন্মগত অধিকার। তাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।"
সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন "হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মানবাধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা সকলে একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।"
এপ্রিল ৬, ২০২৬
মার্চ ২৯, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৮ জুলাই, ২০২৬
ফুটবল | ৮ জুলাই, ২০২৬
রাজনীতি | ৮ জুলাই, ২০২৬
ফুটবল | ৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।