এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) পেজটি থেকে প্রকাশিত এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শেয়ার করা একটি ফটোকার্ডে জানানো হয়, এখন থেকে এই পেজটি আর সক্রিয় থাকবে না।
বিদায়ী বার্তায় গত দেড় বছরের যাত্রায় পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, “গত ১৮ মাস সময়কালজুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা এবং সমালোচনা আমাদের এই যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর তিন দিন পর, ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দীর্ঘ ১৮ মাস কার্যক্রম পরিচালনার পর প্রধান উপদেষ্টার যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত এই পেজটির কার্যক্রম সমাপ্ত হলো।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।