এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ নেত্রকোণা জেলার ‘শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর’ (এসআই) নির্বাচিত হয়েছেন নেত্রকোণা মডেল থানার সুদক্ষ ও নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। এপ্রিল-২০২৬ মাসের জেলা পুলিশের কর্মমূল্যায়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (২০ মে) নেত্রকোণা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের এই ক্রেস্ট ও সনদ তুলে দেন নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
জেলা পুলিশ সূত্র জানায়, কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সর্বসম্মত সিদ্ধান্তে এসআই মোশারফ হোসেনকে মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত করা হয়। তার এই অর্জন নেত্রকোণা মডেল থানা তথা পুরো জেলা পুলিশের জন্য একটি গৌরবের দৃষ্টান্ত। উক্ত সভায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আরও কয়েকজন কর্মকর্তা ও পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
এর আগে, সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইন্স মাঠে এক জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার সকল ইউনিটের সদস্যদের পেশাগত নানা দিক ও কল্যাণমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোঃ মোশারফ হোসেন বলেন, “এই সম্মাননা আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। আমি পুলিশ সুপার মহোদয়সহ নেত্রকোণা মডেল থানার সকল সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনগুলোতেও জনগণের সেবায় নিজেকে আরও নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।”
অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ৮ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৮ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৮ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ৮ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।