এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার মাদকের অন্যতম ডিলার কাউসারকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার (২০ মে) বিকেলে উপজেলার ভরতেতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো: কাউসার (২২) কে পাচুপুর ইউনিয়নের গান্ধীর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কাউসারের হেফাজত থেকে বিভিন্ন ধরনের মাদক-নেশা জাতীয় ৩৫০ পিস ইনজেকশন এবং মাদক ইনজেকশন এমপোল ১৫ টি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় সীমান্ত এলাকায় হিলি থেকে সে নিজেই মাদক নিয়ে আসে এবং পরবর্তীতে সে এলাকায় বিক্রি করে।
আজ বুধবার সে হিলি থেকে এই ইনজেকশন নিয়ে এসেছে। সে একজন চিহ্নিত বড় মাদক ব্যবসায়ী বলে জানান পুলিশ, তার বিরুদ্ধে এ পর্যন্ত আটটি মাদকের মামলাও আছে বলে জানান পুলিশ। তাকে গ্রেফতার করতে পারায় আত্রাই এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে নওগাঁ জেলা পুলিশ সুপার বলেন, আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে। তিনি মাদকবিরোধী অভিযানে আত্রাই উপজেলার লোকজনকে থানা পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।