এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো এবং লবণ দিয়ে যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে এক সচেতনতামূলক প্রশিক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সাইফ উল আরেফিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অরবিন্দ বিশ্বাস।, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, বিআরডির চেয়ারম্যান মিজানুর রহমান, কালকিনি বাজার জামে মসজিদের খতিব মাওলানা গোলাম হোসেন ও মাদারীপুর বিসিক "চামড়া আমাদের দেশের একটি অন্যতম প্রধান জাতীয় সম্পদ। অসচেতনতা ও সঠিক নিয়মে চামড়া না ছাড়ানোর কারণে প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়, যা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। তাই কোরবানি দেওয়ার পরপরই যত দ্রুত সম্ভব বৈজ্ঞানিক উপায়ে চামড়া ছাড়াতে হবে এবং তাতে পরিমাণমতো লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে।"
তিনি আরও বলেন, "চামড়া ছাড়ানোর সময় যেন কোনোভাবেই ছুরি বা ধারালো অস্ত্রের আঘাতে চামড়া কেটে না যায়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। রোদ ও গরম থেকে চামড়া রক্ষা করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে লবণ প্রয়োগ নিশ্চিত করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা ও মনিটরিং অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে স্থানীয় কসাই, মৌসুমি চামড়া ব্যবসায়ী, বিভিন্ন এতিমখানার প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত সুধী ও ব্যবসায়ীদের মাঝে চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে পর্যাপ্ত পরিমাণ লবণ বিতরণ করা হয়।
উপস্থিত প্রশিক্ষণার্থীরা উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং সঠিকভাবে চামড়া সংরক্ষণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বিনোদন | ১৯ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৯ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ১৯ আগস্ট, ২০২৬
ভারত | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।