এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন ফরিদপুরের তিন সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, দক্ষিণ- পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও এখনো ফরিদপুরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি।
জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ফরিদপুর একটি প্রাচীন জেলা ও গুরুত্বপূর্ণ সদর শহর হলেও এখানকার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভাবে ভুগছেন। ফলে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্য জেলায় যেতে হচ্ছে, যা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
তিনি মাননীয় স্পিকারের মাধ্যমে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা নিজ জেলায় থেকেই উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং অঞ্চলের শিক্ষা ও সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানু ৫, ২০২৬
জুন ২৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাঙ্গামাটি | ৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।