এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ হাসান কানন। এবং গার্ল-ইন সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবিহা সুলতানা বেলী।
বুধবার (২২ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জিয়া উদ্দিন এবং গার্ল-ইন রোভার স্কাউট লিডার ড. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ বিষয়ে সিনিয়র রোভার মেট সাঈদ হাসান কানন বলেন, “এই সম্মানজনক দায়িত্বের জন্য আমি কৃতজ্ঞ। রোভার স্কাউটিং আমাকে নেতৃত্ব, শৃঙ্খলা ও সেবার মূল্যবোধ শিখিয়েছে। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
গার্ল-ইন সিনিয়র রোভার মেট সাবিহা সুলতানা বেলী বলেন, “গার্ল-ইন সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। রোভার আমাকে নেতৃত্ব, সেবামূলক কাজ ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়তা করেছে। আমি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে কাজ করে যাবো।
জুলাই ২৮, ২০২৬
নভেম্বর ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।