এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটায় ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি এলাকার স্থানীয় কৃষি কলেজ মাঠ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল হোসেন খান পলাশ, প্রশাসক, ফরিদপুর জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল ইসলাম, সাবেক আহ্বায়ক, ফরিদপুর জেলা কৃষকদল; বেনজির আহমেদ তাবরীজ, সভাপতি, জাতীয়তাবাদী যুবদল, ফরিদপুর মহানগর; আলী রেজওয়ান বিশ্বাস (তরুণ), সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, ফরিদপুর মহানগর; এবং বাবলু কুমার সূত্রধর, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ফরিদপুরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহ সৃষ্টি করতে হবে। তারা আরও বলেন, বর্তমানে সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ থেকে উত্তরণের জন্য খেলাধুলার প্রসার, নতুন খেলার মাঠ সৃষ্টি এবং যুবসমাজকে ক্রীড়ামুখী করা অত্যন্ত জরুরি।
পরে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
ডিসেম্বর ৩০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।